সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ফ্রি কোচিং সেন্টার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জুলাই, ২০১৮ ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি কোচিং সেন্টারে খোলা হয়েছে। এসময় শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেওয়া হয়। রবিবার (১ জুলাই) বিকেলে উপজেলার চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আনুষ্ঠানিকভাবে ওই সেন্টার উদ্বোধন করা হয়। নদীরপাড়ের অসহায় শিশুদের জন্য খাতা, কলম, সেন্টারের আসবাবপত্রসহ শিক্ষকদের বেতন বহন করবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি। তার উদ্যোগে ওই সেন্টার করা হয়।

উদ্বোধক ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রিজভী, কাজী মামুনুর রশিদ বাবলুসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ব্যাতিক্রমি উদ্যোগের জন্য জেলা ছাত্রলীগের নেতারা তারেক আজিজ জনির প্রশংসা করেন। এসময় তারা বলেন ছাত্রলীগ মেধাবী ছাত্রদের সংগঠন। এজন্য তারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে। ছাত্রলীগ নেতা জনি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও প্রশংসা করেন জেলা নেতারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন