সাত্তার ট্রাস্টের প্রতিনিধিদের পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বটতলিতে ট্রাস্ট কার্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ট্রাস্টের নিয়োজিত প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ, মান্দারী বাজার বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খাঁন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার ও সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন সুজন প্রমুখ।