বিএনপি-তরিকতের পাঁচ শতাধিক নেতাকর্মী আ.লীগে
নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও তরিকত ফেডারেশনের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করেন।
সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁনের হাতে প্রতীকি নৌকা ও ফুল দিয়ে তারা যোগদান করেন।এরআগে দুপুরে উপজেলার জয়পুর স্কুল এন্ড কলেজে শেখ হাসিনার নামে দোতলা একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা আনোয়ার খাঁনের ব্যক্তিগত উদ্যোগে ২৫ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। একই সময় ওই শিক্ষা-প্রতিষ্ঠানে ১৫৪ এইচএসসি পরীক্ষার্থীকে এক হাজার টাকা করে শুভেচ্ছা অনুদান দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, ইউপি চেয়ারম্যান আবদুল করিম, শহিদ উল্যা ও মজিবুল হক মজিব প্রমুখ।
আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খাঁন বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে আমি কাজ করছি। শীঘ্রই রামগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হবে। আমাদের সাংগঠনিক তৎপরতার কারণে আগামি সংসদ নির্বাচনে আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।