শোক দিবসে মেঘনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
সোহেল সামাদ: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা করেছে রামগতি উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামগতি কমলনগরের সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মেজবাহ উদ্দিন, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিছুল হক।
জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ হাজার টাকা করে ১৩ জনকে যুব ঋনের চেক প্রদান করা হয়।এছাড়াও মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদেরকে ৫ হাজার টাকা করে ৫৫ জনকে আর্থিক অনুদান চেক বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় বক্তারা বলেন, ওই দিন নৃশংস হামলায় প্রাণ হারিয়েছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে।
পরে ১৫ আগষ্টের শহীদদের আত্মার প্রশান্তির জন্য মোনাজাতে দোয়া করা হয়।