লক্ষ্মীপুর-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিস উদ্বোধন ২৭ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : লক্ষ্মীপুরের সাথে নৌ-পথে ঢাকার যোগাযোগ সহজ হতে চলছে। চাঁদপুর হয়ে নয় এবার লক্ষ্মীপুর থেকেই ঢাকার লঞ্চ ছেড়ে যাবে।
আগামী শনিবার (২৭ জানুয়ারি) বিকালে সদর উপজেলার মজু চৌধুরীরহাটের লঞ্চঘাট থেকে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি।
এ সময় বিইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে বিমান মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত মন্ত্রীর সফর সূচী থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরবাসী চাঁদপুর থেকে নৌ-পথে লঞ্চ যোগে ঢাকায় যাতায়াত করে আসছে। লক্ষ্মীপুর থেকে লঞ্চ সার্ভিস চালু হলে দুর্ভোগ কমবে। সময় বাচঁবে, যোগাযোগ আরও সহজ হবে।