বিজয় দিবসে শীত বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শনিবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পালেরহাট বাজার এলকায় যুবকদের সামাজিক সংগঠন ‘বন্ধুত্বের বন্ধন সোসাইটি’র উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ অনুদান প্রদান করেন তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মীর শাহ্ আলম। সংগঠনের সভাপতি মো. জি এ রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালের হাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন খাঁন, রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রফেসর মো. মাহফুজুর রহমান, খিলবাইছা রাহঃ সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ হুমায়ুন কবির, পূর্ব গৌপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হায়দার চৌধুরী।
এছাড়া সোসাইটির সাধারণ সম্পাদক শরীফুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক রিপন আহম্মেদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, পালের হাট বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. একেএম ফরিদ উদ্দিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, বিশিষ্টি সমাজসেবক কামাল হোসেন চৌধুরী, হাফিজুর রহমান বিটু, ইসমাইল হোসেন পাঠান, নাজমুল করিম টিপু, দ্বীন মোহাম্মদ মিন্টু, হাজী মো. আবু জাফর, মো. মঞ্জুরুল ইসলাম, সদরুল আনাম, কামাল হোসেন ভুট্ট, বন্ধুত্বের বন্ধন সোসাইটির সহ-সভাপতি সজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মোহন প্রমূখ।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৫টি ইভেনের প্রতিযোগির খেলার আয়োজন করা হয়। এতে বিজয়রা সহ মোট ৬৫টিজন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।