লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১২ জুলাই, ২০১৮ ১২:৪৫ পূর্বাহ্ণ
dav

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে হাফিজ উল্যাকে (২৫) কুপিয়ে হত্যা মামলার আসামি আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১১ জুলাই) বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে মঙ্গলবার (১০ জুলাই) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুর রহিম একই এলাকার মৃত আলী আহমেদের ছেলে।

জানা গেছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ৮ জুলাই পৌর শহরের বাঞ্চানগর এলাকায় হাফিজ উল্যাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন