খালেদা জিয়ার রায়ে লক্ষ্মীপুরে মাঠে নেই বিএনপি
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ। সারাদেশের রাজপথ কাঁপাচ্ছে বিএনপি। খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে গাড়ীর সাথে ছিলো বিপুল সংখ্যক নেতাকর্মী। পুলিশের বাঁধা উপেক্ষা করে আন্দোলন করছেন তারা।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরে বিএনপির কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত কোন মিছিল মিটিং এ তাদের সাড়া দেখাচ্ছে না। এদিকে জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান বলেন, লক্ষ্মীপুরে একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া, অন্যদিকে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের দেশিয় অস্ত্রের মহড়া আমরা মাঠে নামতে পারছিনা। তবে রায়ের পরে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবো।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন জানান, আমরা সংহিংসতা বিশ্বাসী না। যার কারনে সকাল থেকে আমরা কোন রকম মিলিছ মিটিং করছি না। তবে রায়ের পরে দলীয় সিদ্ধান্ত নিয়ে আমরা নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবো।