লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ মার্চ, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার(২৬ মার্চ) সূর্যোদ্বয়ের সাথে সাথে (৬টা ০১মিনিট) লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা করে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি।

পরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাযাত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন বিভাগ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসেপ্লে প্রদর্শন। বেলা ১১ টা জেলা প্রশাসক কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারবকে সংবর্ধনা প্রদান। “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি” বিষয়ে আলোচনা। হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, শিশু-কিশোর ও মহিলাদের খেলাধূলা, জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন।

জেলার সকল সিনেমা হলে বিনা টিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা কালেক্টরেট প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন