লক্ষ্মীপুরে জুমাতুল বিদায়ে মুসল্লিদের ঢল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ জুন, ২০১৮ ৫:২৭ অপরাহ্ণ

মোহনানিউজ: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসল্লিরা।

শুক্রবার দুপুর ১২টা থেকে মুসল্লিরা মসজিদ মুখি হতে শুরু করে। লক্ষ্মীপুরের সর্বত্র মসজিদগুলোতে মুসল্লিতে ঢল দেখা যায়। জেলা শহরের চকবাজার জামে মসজিদের ৪ তলা ভবন পূরন হয়ে পার্শ্বের মার্কেট ও বাজারের প্রধান সড়কেও মুসল্লিদের নামাজ পড়তে দেখা যায়। এছাড়াও সোনামিয়া ঈদগাঁহ জামে মসজিদ, বায়তুল আমান মার্কাজ জামে মসজিদ, মসজিদে নুর, লামচরী জামে মসজিদ, তিতাখাঁ জামে মসজিদ ও লিল্লাহ জামে মসজিদের বাইরেও নামাজ পড়ছে মুসল্লিরা।

নামাজ শেষে মসজিদে মসজিদে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এ দিনে জুমার পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া মোনাজাত করতেন। শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।তবে জেলার রামগঞ্জ ও রায়পুরে ১১ টি গ্রামের মানুষ সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন