রামগতিতে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০১৮ ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে দ্রুতগামী লেগুনার ধাক্কায় মো: আকবর (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সেন্টার বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো: আকবর রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মো: সোহরাবের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো: আকবর ট্যাংকি বাজার-রামগতি সড়কে মোটরসাইকেল চালানো শিখছে।

সেন্টার বাজার সংলগ্ন স্থানে আসলে রামগতি বাজার থেকে ছেড়ে যাওয়া ইমা(লেগুনা) চালক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিলে ওই মোটরসাইকেল আরোহী চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পরপরই রামগতি থানার এসআই ফরিদ হোসেন ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় মোটরসাইকেলটি আটক করে থানায় রাখা হয়।

রামগতি থানার এস আই ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরোহী ওই সড়কে মোটরসাইকেল চালানো শিখতেছে। বিপরীদমুখী দ্রুতগামী লেগুনা এসে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। লেগুনা ও চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন