লক্ষ্মীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার করা হয়েছে। সোমবার(২৩ এপ্রিল) সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা আলোচনা সভা হয়।
জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে বিশেষ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবুল বাসেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম মহিব উল্যা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, ডা: আরিফুর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে বেলুন উড়িয়ে সাতদিন ব্যাপি পুষ্টি সপ্তাহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।