লক্ষ্মীপুরে গৃহবধূর বিষপান
লক্ষীপুর প্রতিনিধি, মোহনানিউজ : লক্ষ্মীপুরে নাসিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ বিষপানে করেছে। এতে মৃত্যু হয়েছে তার। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামে তার বাবার বাড়ীতে এ ঘটনা ঘটে। নাসিমা একই গ্রামের ফয়েজ আহম্মদ বাড়ির মৃত আলী আহম্মদের মেয়ে। তার এক কন্যা সন্তানে রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে নাসিমা তাঁর মা জোহরা বেগম’র (জুনি) সঙ্গে ঝগড়া হয়। এরপর রাগ করে ঘর থেকে বের হয়ে যায় নাসিমা। এর কিছুক্ষণ পর রাতে ঘরের আঙ্গিনায় অচেতন অবস্থা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন, এসময় নাসিমা তার মাকে বলেন মা আমি বিষ খেয়েছি, এই কথা বলে সবাইকে মাফ করে দিতে বলেন।
পরে পরিবারের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক বোরহান উদ্দিনের বাড়িতে নিয়ে যায়। অবস্থায় অবনতি দেখে তাকে গেলে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাশের বাড়ির দুলালের মায়ের কোমড়া গাছ উঠানোকে কেন্দ্র করে ঝগড়া হয়, পরে দুলালের মা স্থানীয় মেম্বারকে জানালে মেম্বার নাসিমার মাকে রবিবার ৩টা শালিসে বসবে বলে জানিয়ে দেয়। এতে মা তাঁকে বকাবকি করলে সে অভিমানে ইঁদুরের ঔষধ খেয়েছে বলে জানান। তবে সে মানুষিক রোগী ছিল এর আগে তাঁর তিন বিয়ে হয়েছে। সর্বশেষ স্বামীও গত কয়েকমাস আগে তাঁকে তালাক দেয়।
জানতে চাইলে ডা. বোরহান বলেন, আমার চেম্বারে না নিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে বিষ খাওয়া রোগীর চিকিৎসার কোন ব্যবস্থা নাই। তাই আমি দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেই।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম বলেন, বিষ খাওয়ার পর পরিবারের লোকজন আমাকে ফোন দেয়। পরে আমি ঘঠনাস্থলে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলি। বিষয়টি আমি চেয়ারম্যান ও থানাকে অবহিত করি। জানাগেছে হাসপাতাল নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনসার্জ (ওসি তদন্ত) এমদাদুল হক জানায়, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেে এটি আত্মহত্যা।