রায়পুরে কাজী ফারুকী কলেজে পিঠা উৎসব

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০১৮ ৮:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : লক্ষ্মীপুরে রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব করেছে শিক্ষার্থীরা। সোমবার (২২ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রাঙ্গনে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রায় ৩০টি স্টলে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী করা হয়েছে। 

প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। কলেজের ইংরেজী প্রভাষক আনিসুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক কাজী লুৎফুন্নেছা, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন