লক্ষ্মীপুরে গণমাধ্যম পরিষদের স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের প্রস্তুতি মূলক সভা করেছেন লক্ষ্মীপুর গণমাধ্যম পরিষদ। মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যায় দৈনিক লক্ষ্মীপুর সমাচার কার্যালয়ে গণমাধ্যম পরিষদের সভাপতি জাকির হোসেন ভুঁইয়া আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক লক্ষ্মীপুর নিউজের সম্পাদক এম এ আলাউদ্দিন।
বক্তব্য রাখেন সাপ্তাহিক নতুন পথ পত্রিকার সম্পাদক বিএম সাগর, দৈনিক ফয়সালা’র মুস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর টুয়েন্টিফোর ডটকমের সানা উল্লাহ সানু। সংগঠনের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।
এসময় স্বাধীনতা দিবস উদযাপনে লক্ষ্মীপুর গণমাধ্যম পরিষদ বিভিন্ন উদ্যেগ গ্রহণ করেছেন।