লক্ষ্মীপুরে অনলাইন প্রশিক্ষণ বিষয়ক ভিডিও কনফারেন্স
নিজস্ব প্রতিনিধি :
‘তথ্য অধিকার আইন ২০০৯’ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য কমিশন আয়োজিত অনলাইন প্রশিক্ষণ বিষয়ক ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, সহকারি পুলিশ সুপার মো. ফয়েজ উদ্দিন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলি প্রমুখ।