লক্ষ্মীপুরে কলেজ দারোয়ানকে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : লক্ষ্মীপুরে অক্সফোর্ড কলেজের মহসীন নামের এক দারোয়ানকে পেটালেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক করিমুল হক কনক ক্বারী। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে কলেজ গেট খুলতে দেরি হওয়ায় তাকে মারধর করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, জাহেদ আলম নামের এক ছাত্র দ্বাদশ শ্রেণীর নির্বাচনীয় পরীক্ষা তিন বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাকে চূড়ান্ত পরীক্ষার ফরম ফিলাপ করতে দিচ্ছে না কলেজ কতৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয় জাহেদ। পরে তার অভিভাবকদের উপস্থিত করার কথা বলেন কলেজ অধ্যক্ষ। এতে জাহেদ করিমুল হক কনক ক্বারীকে নিয়ে আসেন।

কনক দারোয়ানকে গেট খুলতে বলতে সে অধ্যক্ষর অনুমতির জন্য যায়। অনুমতি নিয়ে আসতে দেরি হওয়ায় কনক মারধর করে দারোয়ান মহসীন হোসেনকে। পরে শিক্ষকরা মহসীনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়।

এবিষয়ে, লক্ষ্মীপুর অক্সফোর্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ আশ্ররাফুল ইসলাম জানায়, দ্বাদশ শ্রেণীর ছাত্র জাহেদকে ফরম ফিলাপ না করায় ছাত্রলীগ নেতা কনক ক্বারী গেটের দারোয়ান মহসিনকে মারধর করে। এবিষয় থানায় খবর দিলে পুলিশ এসে মহসিনকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক করিমুল হক কনক ক্বারী বলেন, আমি কলেজে ঠুকতে চাইলে দারোয়ান মহসীন আমাকে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীদের সামনে আমার শার্টের কলার ধরে আমাকে নাজেহাল করে। পরে আমি তাকে দু-তিনটা চড়, থাপ্পর দেই। রাতে বিষয়টি আওয়ামী লীগ নেতারা মিমাংশা করে দিবে বলেও জানান কনক।

এএসআই সাখায়াত বলেন, আমি ঘটনাস্থলে যাওয়ার পর কিছু দেখিনি। তবে তাদের থেকে শুনিছি। ফরম ফিলাপ নিয়ে মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংশা করবে বলে জানান তারা ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন