প্রচারাভিযান ও সেবা সপ্তাহের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্মমধ্য আয়ের দেশে উত্তরণে লক্ষ্যে প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উদযাপনের প্রস্তুতি সভা করা হয়েছে। বুধবার(১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র্র পালের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, পৌর মেয়র এম এ তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: গোলাম মোস্তাফা খালেদ প্রমুখ।
সভায় আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে আনন্দ শোভাযাত্রা,আলোচনা, সেমিনার, চিত্র প্রদর্শনী, ছবি আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলাধূলার আয়োজনসহ বিভিন্ন সিন্ধান্ত নেয়। সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক ভাবে আয়োজন করা হবে এ কর্মসুচি।