দিনকালের লক্ষ্মীপুর প্রতিনিধি ড্যানি চৌধুরী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ৯:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: দৈনিক দিনকাল পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি পদে ড্যানি চৌধুরী শাকিককে চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান ছিদ্দিকি স্বাক্ষরিত আইডি কার্ড দিয়ে তাঁকে এ পদে চূড়ান্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মফস্বল সম্পাদক আনোয়ারুল কবির ভুলু, সহ-সম্পাদক লিপি সরকার, হামিদ তালুকদার ও মুস্তাফিজুর রহমান লাভলু প্রমুখ।

এরআগে গত এপ্রিল মাসে তিনি এ পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছিলেন। এছাড়াও ড্যানি লক্ষ্মীপুরে অনলাইন, সাপ্তাহিক ও দৈনিক একাধিক পত্রিকায় কাজ করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন