জুলাইতে ফিনল্যান্ডে ট্রাম্প-পুতিন বৈঠক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ জুন, ২০১৮ ১১:১২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হবে এ বৈঠক। বৃহস্পতিবার ক্রেমলিন এবং হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তার নানা বিষয় নিয়ে কথা বলবেন।

ট্রাম্প ও পুতিনের মধ্যে এটিই হবে প্রথম রাষ্ট্রীয় বৈঠক। ইউরোপে উত্তেজনার মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোসহ আমেরিকায় রাশিয়ার সমালোচকরাও নিবিড়ভাবে এ বৈঠকের ওপর নজর রাখবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন