কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে নাবিলা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাবিলা ওই গ্রামের সৌদি প্রবাসী মোছলেহ উদ্দিনের মেয়ে।
স্বজনরা জানায়, সকালে সবার অজান্তে পানিতে ডুবে নাবিলার মৃত্যু হয়। পরিবারের লোকজন পানিতে ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে।
কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।