কমলনগরে সহযোগীসহ কালু ডাকাত গ্রেফতার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ মার্চ, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের আবুল কালাম (কালু ডাকাত)কে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় নুরনবী চৌধুরী নামের তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ মার্চ) রাতে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আবুল কালাম উপজেলার চর কালকিনি গ্রামের রহিজুল হকের ছেলে। নুরনবী চৌধুর একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি কালু ডাকাত দীর্ঘদিন পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সহযোগীকে সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চুরিসহ রামগতি ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন