কমলনগরে কবরস্থানে মার্কেট নির্মাণের পাঁয়তারা

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১ অক্টোবর, ২০১৮ ১২:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা :

লক্ষ্মীপুরের কমলনগরে পুরনো কবরস্থান ভেঙে মার্কেট ও মাদ্রাসা নির্মাণের চেষ্টার পাঁয়তার করছেন প্রভাবশালী নুরুল আমিন চৌধুরী। এর প্রতিবাদে এলাকার মানুষের ক্ষুদ্ধ হয়ে উঠলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ঘটনাস্থল এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

এদিকে রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কবরস্থানের জায়গায় মার্কেট ও মাদ্রাসা নির্মাণ করতে দেওয়া হবে না বলে বিক্ষোভ করে এলাকাবাসী।

অভিযুক্ত নুরুল আমিন স্থানীয় আশ্রাফ আলী সওদাগর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।

বিক্ষুব্ধরা জানায়, উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নে মদিনা নগর নুরানী মাদ্রাসা নির্মাণের নামে কবরস্থানে মার্কেট নির্মাণের চেষ্টা করছেন। নুরুল আমিনের লোকজন রাতের আধাঁরে কবরগুলো মাটি সরিয়ে দিয়ে সমান করে দেয়। এনিয়ে প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে স্থানীয়দের।

জানা গেছে, পারিবারিক কবরস্থান হিসেবে দীর্ঘ ৩০-৪০ বছর এ স্থান ব্যবহার করে আসছে। এখানে প্রায় ১৫-২০ টি কবর রয়েছে। কিন্তু নুরুল আমিন চৌধুরী জোরপূর্বক কবরের চার পাশ সীমানা প্রাচীর দিয়ে মার্কেট ও মাদ্রাসা নির্মাণ করছে। এ জমিতে থাকা কয়েক লাখ টাকার গাছ কেটে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তারা বিরুদ্ধে।

জানতে চাইলে নুরুল আমিন বলেন, মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কবরস্থানের পাশেই মাদ্রাসা নির্মাণের কাজ চলছে। মসজিদের আয়ের লক্ষ্যে রাস্তার পাশে দুটি দোকান নির্মাণ কারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবরস্থানের ওপর কোন দোকান কিংবা মাদ্রাসার নির্মাণ করা হচ্ছে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন