লক্ষ্মীপুর জেলা গণমাধ্যম সম্পাদক পরিষদের সাধারণ সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ৯:৪২ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: লক্ষ্মীপুরে জেলা গণমাধ্যম সম্পাদক পরিষদের সাধারণ সভা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সংগঠনের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

সাপ্তাহিক নতুন পথ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বেলাল উদ্দিন সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আহম মোশতাকুর রহমান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম তৌহিদুর রহমান রেজা, মাসিক বাংলা আওয়াজের সম্পাদক অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, ইনকিলাবের জেলা প্রতিনিধি এসএম বাবুল (বাবর), বিটিভির জেলা প্রতিনিধি মো: জহির উদ্দিন, কালের কন্ঠ জেলা প্রতিনিধি কাজল কায়েস, মানব কল্যাণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল হোসেন জবু, লক্ষ্মীপুর বার্তার বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটন, সাপ্তাহিক গ্রামীণ কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক রবিউল ইসলাম খাঁন, লক্ষ্মীপুর টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক সানা উল্যাহ সানু, ঈগল নিউজের ডট কম’র সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সাপ্তাহিক ফয়সালা সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, নাজিম উদ্দিন রানা (মুক্ত খবর), নজরুল ইসলাম জয় (শীর্ষ সংবাদ) ফ্রিডম বাংলা.কম প্রকাশক মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল মোহনা নিউজের সম্পাদক জামাল উদ্দিন রাফি, নতুন কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মো: সোহেল রানা, রাকিব হোসাইন রনি (শীর্ষ সংবাদ), মামুনুর রশিদ (উপক’ল কন্ঠ), তাপস সাহা (দীপ্ত টিভি), নতুন পথ সম্পাদক বিএম সাগর, ামাজিক ব্যাক্তিত্ত এমদাদ উ্যলাহ, আলমগীর হোসেন (দেশের সংবাদ), দিদার এলাহী ( উপক’ল প্রতিদিন), এ আই তারেক প্রমুখ।

সাংবাদিকদের সকল ধরণের সমস্যা একত্রিতভাবে মোকাবেলা করবে সংগঠনের সদস্যরা। সভায় সংগঠনকে শক্তিশালী করণের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন