লক্ষ্মীপুর আ’লীগ নেতা ফজলুল করিম আর নেই
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা আ ন ম ফজলুল করিম (ফজলু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
মরহুমের ছোট বোন ফেরদৌস বেগম নয়ন মৃত্যু খরবটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফজলুল করিম দীর্ঘ দিন কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, প্রবীণ এ আওয়ামী লীগ নেতা একজন আদর্শ রাজনীতিবীদ ছিলেন। দলের নেতাকর্মীদের প্রতি ছিলো তার অকৃত্রিম ভালোবাসা।