লক্ষ্মীপুরে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী নিহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ মে, ২০১৮ ৪:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে দ্রুতগামী ট্রাক চাপায় শাহজাহান (৪২) নামের এক অটোরিকশা আরোহী নিহত হয়েছে। এসময় তার স্ত্রী ঝুমুনা বেগম (৩৫) গুরুতর আহত হয়। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাকচরের হাজীরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান চাঁদপুর জেলার মতলব উপজেলার শমশের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের আত্মীয়র বাড়ীতে বেড়াতে এসেছে তারা স্বামী-স্ত্রী দু’জন। পরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য মজুচৌধুরীরহাট থেকে ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া করেন। পথে দ্রুতগামী মালবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারা দুইজন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় শাহজাহানের অবস্থার অবনতি ঘটলে দায়িত্বরত চিকিৎসক নোয়াখালী হাসপাতালে স্থানান্তর করেন। নোয়াখালী নেওয়ার পথে তিনি মারা যায়। স্ত্রী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকের চলককে আটকের চেষ্টা করা হচ্ছে। ট্রাক মালিকের বিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন