রামগতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৭ ৬:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি অত্যাধুনিক ক্ষুদ্র স্বয়ংক্রিয় অস্ত্র (এসএমজি) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চর আলগী এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাতে রামগতি থানার আলেকজান্ডার এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে গোয়ান্দা পুলিশ অবস্থান নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চর আলগী থেকে একটি দেশীয় তৈরি অত্যাধুনিক ক্ষুদ্র স্বয়ংক্রিয় অস্ত্র (এসএমজি) উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ কার্যালয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি অস্ত্র উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন