আন্তঃ স্কুল দাবা টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ

মাদকমুক্ত প্রজন্ম গঠনের প্রত্যয়ে লক্ষ্মীপুরে আন্তঃ স্কুল দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে  টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

লক্ষ্মীপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায়  জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার এ টুর্নামেন্টের আয়োজন করেন।

টুর্নামেন্টে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১ম পর্বে ২০ জন বিজয়ী হয়েছেন। টুর্নামেন্টটি সপ্তাহ ব্যাপী চলবে।

জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের যুগ্ন আহবায়ক রাজু হাসানের সভাপতিত্বে   বক্তব্য রাখেন, চ্যানেল আই’র লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন ভুঁইয়া মুরাদ, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জোবায়দা গুলশান আরা, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন আহমেদ, পৌর শহীদ স্মৃতি একাডেমীর ক্রীড়া শিক্ষক ফখরুল আলম জাহাঙ্গীর প্রমুখ।

সঞ্চালনায় করেন জেলা সম্মিলিত সদস্য সচিব শাহ নেওয়াজ হীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন