চন্দ্রগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : লক্ষীপুরের চন্দ্রগঞ্জে হার্ট স্ট্রোক করে জলন্ত চুলায় পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ীর লোকজন জানায়, প্রতিদিনের মত গৃহবধু রান্না করার সময় হার্ট স্ট্রোক করে জলন্ত চুলায় পড়ে যায়। আশে পাশের কোন লোকজন টের না পাওয়ায় ঘঠনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন বলে জানা গেছে।
গৃহবধূর স্বামী রইচ মিঞা জানান, এর আগেও সে কয়েকবার স্ট্রোক করেছেন। রান্না করতে গিয়ে সে স্ট্রোক করে আগুনে পড়ে যায়। পরে বাড়ীর লোকজন এসে দেখে তার শরিরের অনেকখানি আগুনে পুড়ে গেছে ।পরবর্তীতে স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে মৃত ঘোষণা করেন।