চন্দ্রগঞ্জের প্রয়াত কাজী হারুনের নামাজের জানাজা বিকেলে
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা মো. হারুনুর রশিদের নামাজের জানাজা শনিবার (৫ মে) বাদ আছর দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজী বাড়ির মরহুম মো. সিরাজুল ইসলামের বড় ছেলে।
তিনি দীর্ঘ ১৮ বছর যাবত মালয়েশিয়ায় চাকুরি করতেন। গত ৩০ এপ্রিল সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। শুক্রবার রাতে তাঁর মরদেহ বিমানযোগে ঢাকায় এসে পৌঁছে।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১ বছর। বৃদ্ধ মা’ স্ত্রী, দুই ছেলে, পাঁচ ভাই, এক বোনসহ মৃত্যুকালে আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
কাজী হারুন লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও দীর্ঘদিন চন্দ্রগঞ্জের ‘প্রগতি সংঘের’ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর ভাই।
এ দিকে প্রবাসী কাজী হারুনের অকাল মৃত্যুতে স্থানীয়দেও মধ্যে নেমেছে যেন শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।