স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের আতাউল
নিজস্ব প্রতিবেদক : স্বর্ণপদক পেলেন ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আতাউল করিম।
মঙ্গলবার বিকেলে ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৯ম ইউজিসি স্বর্নপদক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।
ভৌগলিক পণ্যের মেধাস্বত্ব অধিকার বিষয়ক মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশন তাকে স্বর্ণপদক ২০১৬-১৭ প্রদান করেন। একই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ জনকে এ পদক দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্সে তার গ্রামের বাড়ী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
মোঃ আতাউল করিম : ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সিনিয়র প্রভাষক পদে কর্মরত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এল.এল.বি এবং এল.এল.এম ডিগ্রি অর্জন করেন।
তার গবেষণাধর্মী লেখা কুইন মেরী জার্নাল অব ইনটেলেকচুয়াল প্রপার্টি ল,অক্সফোর্ড জার্নাল ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড প্রাকট্রিস,জার্নাল অব ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি সহ অন্যান্য দেশী ও বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে।
তিনি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন।
মেধাসত্ত্ব আইন,সাংবিধানিক আইন এবং জুরিসপ্রুডেনস বিষয় সমূহে গবেষণায় আগ্রহী তার। শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে তার নাম নিবন্ধিত রয়েছে।