সৌদিতে মৃত্যু : কমলনগরে দুই ভাইয়ের বাড়িতে কান্নার রোল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০১৮ ১০:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই সহোদরসহ সাত বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৭ এপ্রিল) দিবাগত রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহোদর হচ্ছেন, কমলনগর উপজেলার করইতলার চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)। নিহতের চাচা করইতলা বাজারের উপকূল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক নজির আহমেদ হেলালী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ এপ্রিল) বিকেলে সৌদি প্রবাসী স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর তিনি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এ খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ওই দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ছাড়াও ফেনীর দু’জন, কুমিল্লার তিন’জনের মৃত্যু হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন