শেরে বাংলা পদক পেলেন রায়পুরের সফিকুল ইসলাম
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শেরে বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি পদক পেয়েছেন মোঃ সফিকুল ইসলাম হাওলাদার। তিনি উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি।
রবিবার শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সফল ও শ্রেষ্ঠ দলিল লেখক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ তাকে এ পদক দেওয়া হয়।
সাবেক তথ্যসচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মাসুদ মোরশেদের সভাপতিত্বে এবং শেরে বাংলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এস.এম আনোয়ার হোসেন অপুর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইষ্টার্ণ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: মোঃ শহীদুল্লাহ সিকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম মাওলা, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হক, রাজউকের অতিরিক্ত সচিব রোক উদ্-দৌলা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম.এইচ আরমান চৌধুরী।