ছাত্রলীগ নেতা ধরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৮ ২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা শেখ রাসেলকে আটক করেছে গ্রামবাসী । শুক্রবার রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক।

অভিযোগ রয়েছে, উপজেলার পূর্ব বটতলী গ্রামের এক গৃহবধূর সঙ্গে রাসেলের দীর্ঘদিনের পরকিয়া প্রেম চলে আসছে । ঘটনার সময় রাসেল ওই গৃহবধূর ঘরে যায়। এক পর্যায়ে স্থানীয় গ্রামবাসী তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে । পরে প্রভাব খাটিয়ে সেখান থেকে তিনি চলে আসে।

জানতে চাইলে ছাত্রলীগ নেতা রাসেল বলেন, আমার সাথে দীর্ঘদিন আগে ওই এলাকার কয়েকজন লোকের সাথে ঝামেলা হয়েছে। ঘটনার দিন তারা আমাকে অস্ত্র ঠেকিয়ে আপত্তিকর ছবি তুলেছে।

চন্দ্রগঞ্জ ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, আপত্তিকর অবস্থায় আটক হওয়ার বিষয়টি আমার জানা নেই।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ বলেন, রাসেলের বিষয়টি শুনেছি। গ্রামের ঘটনা কতটুকু সত্য তা জানা নেই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন