লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য আবদুর রব চৌধুরীর ইন্তেকাল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবদুর রব চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।


রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা গুলশান-২ রোড নং-৮১, বাড়ি নং-১৫ এর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৯৫) বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার নিকট আত্মীয় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবা উদ্দিন হেল্লাল।

তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন।

পরিবার সূত্রে জানায়, তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবা গ্রামের মৃত: ফজলুর রহমানের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, গভীর ভাবে শোক প্রকাশ করেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

মরহুমের নামাজের জানাযা দুপুর ২টা হাই কোর্ট প্রাঙ্গণে, বাদ আসর গুলশান আজাদ মসজিদ প্রঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে ঢাকা বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন