জমি বিরোধের জেরে নারী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদরের দক্ষিন হামছাদী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নন্দনপুর গ্রামের কুদরত উল্যা মুন্সি বাড়ীতে এঘটনা ঘটে । আহত জান্নাতি বেগমকে (৬০) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত মো. জুয়েল একই গ্রামের ছফি উল্যার ছেলে।
জানাগেছে, দীর্ঘদিন যাবত জমি নিয়ে ছফি উল্যার সাথে জান্নাতি বেগমের বিরোধ চলে আসছিল। ঘটনারদিন দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল দা দিয়ে জান্নাতি বেগম কে কুপিয়ে জখম করে। এসময় মেয়ে কহিনুর বেগম বাঁধা দিলে তাকেও কুপিয়ে জখম করে।
জানতে চাইলে ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সহেল জানান, ঘটানাটি শুনেছি। স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে।