লক্ষ্মীপুরে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন ওসি ইকবাল হোসেন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল ) দুপুরে জেলা পুলিশ লাইন্সে পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) আ.স.ম মহতাব উদ্দিন। এর আগে জেলার দুই বার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
গত মার্চ মাসে তিনি রামগতি থানার দায়িত্বে ছিলেন। সেখানে যথাযথভাবে দায়িত্ব পালনে তাকে পুরস্কৃত করেন জেলা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ, রামগতি, রায়পুর, রামঞ্জ, কমলনগর ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণ।