লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০১৭ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই মুক্তিযোদ্ধা।

হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম জানান, মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) গোলাম কবির বাচ্ছুর ভাই ছুটিতে আসা বিজিবি সদস্য মাসুদ, স্থানীয় আবুল কালাম, কামাল ও আরিফসহ ৫-৬ জন দল বেঁধে তার ওপর হামলা চালায়।

এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার বিচার দাবিন করেন ভুক্তভোগী ও তার মেয়ে নিগার সুলতানা।

এদিকে অভিযুক্ত বিজিবি সদস্য মাসুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য জানা যায়নি। অন্য অভিযুক্তদেরও পাওয়া যায়নি।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন