লক্ষ্মীপুরে নৌকায় ভোট চেয়ে যুবলীগের প্রচারণা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৮ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকা মার্কায় প্রচারণায় নামছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে পৌর শহরের ভোটার কাছে দলীয় প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করতে দেখা গেছে। এসময় নৌকায় ভোট চেয়েছেন তারা। এ আসন থেকে নির্বাচন করছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

শহরের উত্তর তেমুহনী হতে দক্ষিণ তেমুহনী পর্যন্ত যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু তার দলীয় কর্মীদের নিয়ে প্রচারণা করেন। গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট জসীম উদ্দিন পি.পি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইমতিয়াজ, যুবলীগ নেতা আবদুল জাব্বার লাভলুসহ আওয়ামী লীগের অঙ্গসংঠনের বেশ নেতা-কর্মী ও সাধারন মানুষেরা।

গণসংযোগেএকেএম সালাহ উদ্দিন টিপু বলেন, আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে নেমেছি। সকল সর্বস্তরের জনগণ আমাদের সাথে আছে, তারা আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে আবারো নির্বাচিত করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন