লক্ষ্মীপুর কলেজ মহিলা হোস্টেল ছাত্রলীগের কমিটি
নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : লক্ষ্মীপুর সরকারি কলেজ মহিলা হোস্টেল ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করে।
এতে রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্রী জেসমিন বেগমকে আহবায়ক করা হয়। এছাড়াও কমিটির যুগ্ম আহবায়ক হলেন, অর্থনীতি বিভাগের ২য় বর্ষের উম্মে জাহান, রসায়ন ২য় বর্ষের সামিরা আক্তার, দ্বাদশ বিজ্ঞান বিভাগে হুমায়রা ছিদ্দিকি, একা রায়, একাদশ ব্যবসায় শিক্ষার সাবরিনা আক্তার, জান্নাতুল মাওয়া।
কলেজ ছাত্রীদের রাজনীতিতে সক্রিয় করার জন্য আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জনান কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রকি।