লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের নির্বাচন সম্পন্ন 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০১৮ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রুপসী লক্ষ্মীপুরের সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন হাওলাদার; সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক রবের সম্পাদক ও প্রকাশক মো. সহিদুল ইসলাম সহিদ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচনের আয়োজন করা হয়।

কমিটির সহ সভাপতি দৈনিক লক্ষ্মীপুর ভিশনের সম্পাদক ও প্রকাশক একেএম সালাহ উদ্দিন টিপু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ দৈনিক কালের প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মাকছুদুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক সবুজ জমিনের সম্পাদক ও প্রকাশক আফজল হোসেন সবুজ ও নির্বাহী সদস্য দৈনিক মেঘনারপাড়ের নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সম্পাদক-প্রকাশক পরিষদের নির্বাচন কমিশনার ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএফ শামসুদ্দিন আহম্মেদ, সাংবাদিক এমজে আলম এবং সাবেক হিসাব রক্ষন কর্মকর্তা জসিম উদ্দিন। নির্বাচন ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএফ শামসুদ্দিন আহম্মেদ।

পরিষদের সদস্যরা হলেন, দৈনিক লক্ষ্মীপুর আলোর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, দৈনিক আলোকিত লক্ষ্মীপুরের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, দৈনিক উপকূল কণ্ঠের সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক ও প্রকাশ এএফএম মতিউর রহমান, দৈনিক উপকূল প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম,,দৈনিক মা-মাটি-মানুষের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী জুয়েল, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন জবু, দৈনিক মুক্ত বাঙ্গালী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. কামালুর রহিম সমর, দৈনিক লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদক মো. আকতার আলম ও দৈনিক কালের প্রত্যাশার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন