রায়পুরে মাদ্রাসা শিক্ষার্থীরা পেল ছাত্রলীগের শিক্ষা উপকরন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম ও শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।
জানা গেছে, মাদ্রাসার গরীব ৩০ শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক, ১৫ জনকে শিক্ষা বৃত্তি ও ১০০ জনকে খাতা ও কলম দেওয়া হয়েছে।
এ
সময় বৈদ্যুতিক পাখা ক্রয় করার জন্য ১০ হাজার টাকা অনুদান দিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।
প্রতিষ্ঠানের সুপার আবু জাফর সালেহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, রায়পুর পৌর ছাত্রলীগের আহবায়ক মাহবুবুর রহমান রিজভী, ছাত্রলীগ নেতা কাউসার হোসেন ও নুরুজ্জামা
ন সোহাগ প্রমুখ।
ছাত্রলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগ সবসময় অসহায়দের জন্য কাজ করছে। আর্থিক অস্বচ্ছলতার কারণে যেন কোন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা থেমে না যায়, সেজন্য আমরা বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরণ করছি। একই সঙ্গে গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে
সহযোগিতা করা হচ্ছে।