রামগতিতে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু, বাড়ি লকডাউন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২০ ১:১১ অপরাহ্ণ
ফাইল ছবি

মোহনা্নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এঘটনায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।

 

রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি কমলনগর উপজেলার খায়েরহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। রাতে শ্বাসকষ্ট বেড়ে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাড়ি লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন