লক্ষ্মীপুরে মন্দিরের মূর্তি ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২০ ১২:৪২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুর দুইটি মন্দিরের মূর্তি ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করেছে দূর্বৃত্তরা।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারীপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কমিটি সদস্য সমীর সাহা জানান, রাতের কোন এক সময় কে বা কারা গ্রীল কেটে মন্দিরে ঢুকে।

 

এসময় তারা কালী মন্দির ও শীতলা মন্দিরের দুইটি প্রতিমা ভাঙচুর করে। মন্দীরে অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়েছিল। সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পায়। পুরে পুলিশে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন