মোহনানিউজের সংবাদে পান ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করলেন ইউএনও

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২০ ২:৩৭ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: রায়পুরে পান বিক্রি বন্ধে দিশেহারা চাষীরা এ শিরোনামে মোহনানিউজে সংবাদ প্রচার করা হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে লক্ষ্মীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও জনসমাগম নিষিদ্ধ। এতে জেলার রায়পুর উপজেলার চাষীদের পান বিক্রি বন্ধ হয়ে গেছে। বাজারে পান উঠালেই পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি ফিরে আসতে হয় চাষীদের। পান চাষ ও বিক্রির টাকা দিয়েই অন্তত ১০ হাজার পরিবারের বছর পার হয়। পান বিক্রি বন্ধে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

সংবাদটি গুরুত্ব দিয়ে পান ব্যবসায়ীদেরকে বাজার বসানোর ব্যবস্থা করে দিয়েছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডিতে বাজার বসানোর বিষয়টি নিশ্চিত করেন। এতে তিনি লিখেছে

 

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে কৃষি পণ্য হিসাবে পানের চাষ অব্যাহত রাখতে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ আগামীকাল থেকে হায়দারগঞ্জ এর পান বাজারটি রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে, ক্যাম্পের হাটের পান বাজারটি কেওড়াডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং পৌরসভার আওতাধীন এলাকার পান বাজারটি আশ্রাফগঞ্জ বাজার (রায়পুর নতুন বাজার), পুকুর পাড়ে সাময়িকভাবে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

নিজের নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা সবাইকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট (কৃষি) দপ্তরকে বিষয়টি মনিটরিং করার জন্য অনুরোধ হলো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন