রামগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০১৮ ১:৪০ পূর্বাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মোঃ শামিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার তথ্যের ভিত্তিতে একটি এলজি, দুই রাউন্ড গুলি, তিনটি বোমা ও একটি দারালো ছুরি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে শামীমকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কেথুড়ি গ্রাম থেকে পুলিশ এসব উদ্ধার করে।

এরআগে বুধবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ভাদুর ইউনিয়ন কেথুড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫পিস ইয়াবাসহ ভাদুর ইউনিয়নের কেথুড়ী বাজার থেকে শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি এলজি, দুই রাউন্ড গুলি, তিনটি তাজা বোমা ও একটি দারালো ছুরি উদ্ধার করা হয়। কেথুড়ী গ্রামের সরোয়ার্দী বাড়ীর লেদা মিয়ার পরিত্যাক্ত বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে এসব উদ্ধার করে পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, শামীম এলাকায় অস্ত্রধারী ডাকাত হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে থানায় অস্ত্র-বিস্ফোরক ও মাদক আইনে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন