তারেক রহমানের জন্মদিনে সাইপ্রাসে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালন করেছেন সাইপ্রাস বিএনপি। এ উপলক্ষ্যে সোমবার(২০ নভেম্বর) বিকেলে ইউরোপিও দেশ সাইপ্রাস জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সাইপ্রাস বিএনপির প্রস্তাবিত আহবায়ক ও রায়পুর পৌর ছাএদলের সাবেক আহবায়ক সোহরাব হোসেন সুজন ভূইয়ার সভাপতিত্বে ও তানভির সারোয়ার সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশী সাইপ্রাস দৈত নাগরিক তারেক মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন সাইপ্রাস এর সভাপতি মোঃ মুকুল।
এসময় বক্তব্য রাখেন, রবিন তালুকদার,নাজমুল হাসান,সাঈদ হোসেন পোলক, নীরব মাহমুদ,আবু সুফিয়ানসহ সাইপ্রাসে অবস্থানরত বিএনপি নেতা কর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান বাংলাদেশের অহংকার। তিনি আবারো বীরের বেশে মাতৃভুমিতে ফিরে যাবেন।এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার যা আহবান জানান।