‘তরুণদের ভূমিকা সফলতার ছোঁয়া পেয়েছে’
নিজস্ব প্রতিবেদক: ‘অপরাধ দমনে অন্যদের চেয়ে তরুণরাই বেশি সচেতন। বর্তমানে তরুণরাই সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করছে। আশা করছি, সকল প্রকার অপরাধ থেকে রাষ্ট্রকে মুক্ত করতে তারাই সর্বচ্চো ভূমিকা রাখবে। আর এই তরুণরাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগীতা করছে।
তরুণদের এই ভূমিকা সফলতার ছোঁয়া পেয়েছে’। বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা পরিষদ হলরুমে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের আয়োজিত জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিনের বিদায় সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এসপি আরো বলেন, কেউ হুজুগে বা গুজবে কান দেবেন না।
ছেলেধরা গুজবের কারণেই সারাদেশে অস্থিরতা চলছে। এই কারণে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। এতে শিক্ষা ক্ষেত্রে শিশুদের বিরাট ক্ষতির সম্মুখিন হতে হবে। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশকে জানাবেন। আইন লঙ্গন করা যাবে না।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি মেহেরুন হাসান রাজু প্রমুখ।