জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হাফিজ উল্যা
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে হাফিজ উল্যাহকে নির্বাচিত করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানায়, জাতীয় শিক্ষা পদক ২০১৮ প্রদান উপলক্ষে জেলা পর্যায়ে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি-প্রতিষ্ঠানের বার্ষিকী প্রতিবেদনের বাছাই প্রতিযোগিতায় তাদেরকে নির্বাচিত হয়।