চন্দ্রগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ১২৫ তম শাখার উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ১২৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মাতৃছায়া ভবনে ফিতা কেটে ব্যাংকটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী।
চন্দ্রগঞ্জ শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. আবু তাহের, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, দৈনিক লক্ষ্মীপুর সমাচারের সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ ও বাবুল হোসেন।

প্রধান অতিথি বলেন, ব্যাংকিং সেবাকে মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা। আমি আশাবাদী ব্যাংকটি এখানেও গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন